আফগানিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইর সম্পর্কে এক ভাইকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের কাছে। কর্মকর্তারা একথা বলেছেন।

নির্বাচনের ফল নিয়ে প্রতিমন্ত্রী দুই প্রার্থীর মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছিল এঘটনায় উত্তেজনা আরো বাড়লো।

কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাওয়া খান মনিপাল এএফপি’কে বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী অতিথির ছদ্মবেশে ঈদের শুভেচ্ছা জানাতে হাসমত কারজাইর বাড়িতে যায়। কোলাকুলির সময় হামলাকারী তার কাছে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এবং হাসমত কারজাইকে হত্যা করে।’ সূত্র: এএফপি।

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই