রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী ১৪ মে নিরাপত্তা পরিষদে ফের আলোচনা হবে। নিরাপত্তা পরিষদ প্রতিনিধি দলের বাংলাদেশ ও মিয়ানমার সফরের পর এটাই হবে প্রথম বৈঠক।
সেখানে নিশ্চিতভাবে সরজমিনে দেখে যাওয়া অভিজ্ঞতার বিষয়টিও তুলে ধরবেন প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, ওই আলোচনায় রোহিঙ্গা সমস্যা টেকসই সমাধানে নিরাপত্তা পরিষদের আরও কার্যকরি ভূমিকা আশা করে বাংলাদেশ। ঢাকা এ-ও আশা করে এ নিয়ে একটি রেজ্যুলেশনও আনবে নিরাপত্তা পরিষদ।
এমবি





