গাজার কয়েকটি এলাকায় বুধবার স্বল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ রেখেছিল হামাস ও ইসরাইলি সেনারা।
আহতদের উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্সগুলো যাতে ঘটনাস্থলে পৌছতে পারে, সেজন্য যুদ্ধ বন্ধ রাখা হয়। রেডক্রসের একজন মুখপাত্র এই তথ্য জানান।
বার্তাসংস্থা এএফপি'কে রেডক্রসের মুখপাত্র সিসিলিআ গোইন বলেন, আহতদের উদ্ধারের জন্য গাজার শিজেইআ এলাকায় ৭টি অ্যাম্বুলেন্স ও রেড ক্রসের ২টি গাড়ি প্রবেশ করে। এ ব্যাপারে হামাস ও ইসরাইলি বাহিনী উভয় পক্ষই সহযোগীতা করেছে।
তিনি আরো বলেন, গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনুস শহরের কাছে খুজা এলাকায় ৯টি অ্যাম্বুলেন্স এবং রেড ক্রসের ২টি গাড়ি গিয়েছিল।
খুজা এলাকায় রাতের বেলা নৃশংসা হামলা চালায় ইসরাইলি সেনারা।

উল্লেখ্য, গাজায় ইজরাইলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৬৫৮ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬১ জন শিশু ও ৬০ জন নারী রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘের হিসেব অনুসারে ইজরায়েলি হামলায় ১১৮,৩০০ ফিলিস্তিনি তাদের ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সূত্র: এএফপি, আল-জাজিরা।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





