ওরদু প্রদেশের মেসুদিয়া জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান চালায় তুর্কি নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে ৬ পিকেকে সদস্য এবং ১ জন তুর্কি সৈন্য নিহত।

শুক্রবার আঙ্কারা থেকে ৪শ’ ৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত জেলাটিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পিকেকে যোদ্ধারা পাল্টা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয় বলে জানায় প্রাদেশিক গভর্নর।

তিনি আরো জানান, অভিযানে নিহত কুর্দি বিদ্রোহীদের কাছ থেকে ৫টি ‘একে- ফরটি সেভেন’ ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

জেড