মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত করার এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রহিত করার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপ দিবস ও মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে ঢাকায় ইইউভুক্ত মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ নীতিগত বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছে। ইইউ মনে করে মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অপ্রয়োজনীয় শাস্তি। অভিজ্ঞতায় দেখা গেছে এটি অপরাধ প্রতিরোধে সহায়ক নয়। কোনো আইনি ব্যবস্থাই ত্রুটিমুক্ত নয়। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে যেকোনো ভুল বিচার নিরপরাধ জীবনের মর্মান্তিক ক্ষতি করতে পারে। সব মানুষের মানবাধিকারের চূড়ান্ত নিশ্চয়তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। তাই বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।
বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড রোহিত করা বা এর ব্যবহার নিয়ন্ত্রিত করার একটি ধারা অব্যাহত রয়েছে। তারপরও বেশ কিছু সংখ্যক দেশ তাদের আইনি ব্যবস্থায় মৃত্যুদণ্ড বহাল রেখেছে, যা আশঙ্কাজনক। বিশ্ব থেকে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার জন্য ইইউ সম্ভব সব পস্থায় কাজ করে যাচ্ছে।
এতে বলা হয়েছে, ইইউ আশা করে মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মৃত্যুদণ্ড রোহিত ও দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত রাখার জাতিসঙ্ঘের প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং বিশ্বে মৌলিক অধিকার ও মানবতার মর্যাদা রক্ষায় অবদান রাখবে।
এআই
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি স্থগিত করার আহ্বান ইইউ’র
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর স্থগিত করার এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রহিত করার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
একনেক বৈঠক স্থগিত, পেছাল ১৫ প্রকল্পের অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
নিউমার্কেটে শপিং সেন্টারে হামলা-মারধর ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।
ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজারের অধিক যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
















