সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আইএস জিহাদিদের লক্ষ্য করে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৩ বেসামরিক লোক নিহত হয়েছে।
বুধবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস জিহাদি নিয়ন্ত্রিত তাল হামিস এলাকার একটি গবাদি পশুর বাজারে এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এর আগে মঙ্গলবারের এই হামলায় ২৭ জনের প্রাণহানির কথা জানিয়েছিল। খবর এএফপির।
তাল হামিস হাসাকেহ্ প্রদেশে অবস্থিত। প্রদেশটির কুর্দি মিলিশিয়া অথবা সরকারি সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানকার কোন কোন এলাকা জিহাদিদের দখলেও রয়েছে।
এমকে





