সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত দু’জনের একজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মামুন। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় কাজে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের স্বজন নূর খান বিষয়টি জানান।

নূর জানান, নিহত দু’জন সিডর কোম্পানিতে কর্মরত ছিলেন। দু’জনই পরিচ্ছন্নতাকর্মী।

এমই