ইয়েমেনের রাজধানী সানাতে বুধবার একটি হোটেলের কাছাকাছি সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

আহতের সংখ্যা পুরোপুরি জানা না গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

আলি-আল-রাকমি নামের একজন চিকিৎসক জানান, ঘটনা সংগঠিত স্থানে প্রায় শতাধিকের মতো লোক ছিল যারা সেখানে তাদের কৃষি খামারের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তার ধারণা মতে ঐই শতাধিক লোকের ভিতর সৌদি জোটের বিমান হামলায় একজনও বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই।

অপরদিকে হামলার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত উমারা হাসপাতালের প্রধান পাহাদ মারহাব জানান, হোটেলের কাছাকাছি বিমান হামলা হওয়ায় হোটেলের ভিতর যারা ছিল তাদরে কারো বাঁচার কোন সম্ভাবনা নেই। কারণ এই পর্যন্ত যাদের আনা হয়েছে তাদের প্রায় সবাই নিহত।

এ পর্যন্ত আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পাওয়া গেছে প্রায় ১৫ জন। আর বাকী ৪০ জনেরই মৃত দেহ উদ্ধার করা হয়েছে।


জেড