ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯ জানুয়ারি থেকে উইকিপিডিয়া বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। উইকিপিডিয়া বিষয়ক এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের কন্ট্রিবিউটররা সম্মেলনে অংশ নিচ্ছেন। উইকিপিডিয়ায় ভাষার বিষয়বস্তুকে বাড়ানো এ সম্মেলনের লক্ষ্য।

উইকিপিডিয়া ইন্ডিয়া’র সেক্রেটারি জয়ন্ত নাথ সাংবাদিকদের বলেন, দুই দিনব্যাপী এ সম্মেলনে বাঙ্গালী উইকিপিডিয়া কমিউনিটির দশম বার্ষিকী উদযাপন করা হবে।

উইকিপিডিয়ার বাংলা সংস্করণে আঞ্চলিক ভাষায় ৩৫ হাজারের বেশি আর্টিকেল রয়েছে। কিন্তু এর সক্রিয় ৪৫০ কনট্রিবিউটরের মধ্যে মাত্র ৫ জন ভারতীয়।

জয়ন্ত আরো বলেন, ‘কন্টিবিউটরদের অধিকাংশই বাংলাদেশি। আমরা পশ্চিমবঙ্গের বাঙ্গালিদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সম্মেলনে বাংলাদেশ থেকে প্রায় ১৭ জন ও ভারত থেকে ২২ জন উইকিপিডিয়া কন্ট্রিবিউটর অংশ নেবেন।

সম্মেলনে ভারত থেকে তেলুগু, আসাম, হিন্দি, কন্নাড়া, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ইত্যাদি ভাষার কন্ট্রিবিউটররা উইকিপিডিয়াকে কীভাবে আরো সমৃদ্ধ করা যায় ও এতে আরো কি কি বিষয়বস্তুর সন্নিবেশ ঘটানো যায় সে সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করবেন।

এমএ