যুক্তরাজ্যের বেশ কয়েকজন আইনজীবী অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকার বিচার বিভাগকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
গতকাল বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার গ্রিন বিজনেস সেন্টারে হলবর্ন চেম্বার আয়োগনে 'গ্রস ভায়োলেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি ইন বাংলাদেশ শীর্ষক' এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের ১৩ জন জ্যেষ্ঠ আইনজীবী, প্রবাসী বাংলাদেশী কয়েকজন আইনজীবী এবং মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন।
হলবর্ন চেম্বারের প্রধান স্টুয়ার্ট স্টিভেন বলেন, বিচার বিভাগ কারও রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হতে পারে না। বাংলাদেশের বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়।
তিনি দাবি করে বলেন, এর প্রমাণ একটি রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে রায় দেওয়ার কারণে বিচারককে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে। স্টিভেন বলেন, একজন বিচারকের বিরুদ্ধে সরকারের এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। সরকারের এ ধরনের আচরণ বাংলাদেশের বিচারব্যবস্থাকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্রিটেনের উন্নয়ন সহযোগী এবং একটি কমনওয়েলথভুক্ত দেশ হওয়ার কারণে ব্রিটিশ সরকার চুপ করে বসে থাকতে পারে না।
স্টিভেন বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার খর্ব করে বাংলাদেশ সরকার একটি হাস্যকর নির্বাচন করেছে। যুক্তরাজ্য সরকারের এই সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার দিকে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আইনজীবীদের সতর্ক দৃষ্টি রয়েছে উল্লেখ করে স্টুয়ার্ট স্টিভেন বলেন, যুক্তরাজ্যে চিকিৎধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার।
তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টিভেন বলেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশটির সরকার আইন সম্পর্কে সঠিকভাবে জ্ঞাত নয়। বরং সরকার আইনকে তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ আইনজীবী অ্যান হোউজ, কলিন ক্যাম্পবেল, রবির মারদো-স্মিথ, ম্যারি ম্যাকক্যামা, টম মিশেল, অ্যালেক্স, মারিয়া গঞ্জালেস, বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান,ব্যারিস্টার আসাদুজ্জামান ও ব্যারিস্টার আশিকুর রহমান সবুজ।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৬ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
আন্তর্জাতিক
তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার: হলবর্ন চেম্বার
যুক্তরাজ্যের বেশ কয়েকজন আইনজীবী অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকার বিচার বিভাগকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।





