ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি গ্রামে মঙ্গলবার ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে ও অপর ১৪ জন নিখোঁজ রয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সেখানে এ ভূমিধসের সৃষ্টি হয়।
স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা পুত্রা আনুগেরাহ বলেন,বিশেষ করে খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় রাত দেড়টায় (গ্রিনিচ সময় সোমবার ১৮৩০) জাভার পূর্বাঞ্চলীয় পার্বত্য জোবাং জেলায় এ ভূমিধস ঘটে।
আনুগেরাহ এএফপিকে বলেন,"আমরা আজ(মঙ্গলবার) সকালে মাটির নিচ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছি এবং নিখোঁজ ১৪ জনের সন্ধানে এখনো তৎপরতা চালাচ্ছি। সেখানে ভূমিধসে ৬০ জন গৃহহীন হয়ে পড়েছে।
সরকারি কর্মকর্তারা জানান,ভূমিধসে পাঁচটি বাড়ি সম্পূর্ণরূপে মাটির নীচে চাপা পড়েছে। উদ্ধার সংস্থার সদস্য,সেনা সদস্য ও কমিউনিটি সদস্যরা নিখোঁজদের সন্ধানে সহযোগিত করছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৪
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি গ্রামে মঙ্গলবার ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে ও অপর ১৪ জন নিখোঁজ রয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সেখানে এ ভূমিধসের সৃষ্টি হয়।