থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বৃহস্পতিবার দুর্নীতি দমন প্যানেল ডেকে পাঠিয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে তারা তাকে ডেকে পাঠান। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি অপসারিত হতে পারেন। বিরোধী দলের কয়েক মাসের গণবিক্ষোভের পর তাকে সেখানে ডেকে পাঠানো হলো।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার সরকারের বিতর্কিত ধান ক্রয় নীতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের শুনানিতে প্রতিনিধি হিসেবে একজন আইনজীবী পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে। ইংলাক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী বলেন, তিনি দুর্নীতির এ অভিযোগ তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক।
ইংলাক বুধবার থাইল্যান্ডের উত্তরাঞ্চল সফরে যান। অঞ্চলটি তার দলের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শনে সেখানে তিনি কিছু দিন কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।
ইংলাককে ডেকে পাঠানো জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি) জানায়, ধান ক্রয় কর্মসূচিতে দুর্নীতি হওয়ায় দেশের আর্থিক ক্ষতি হচ্ছে এমন সতর্কবাণী তিনি অগ্রাহ্য করেন।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি করা থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।
শুনানির প্রাক্কালে এনএসিসি কমিশনার ভিচা মাহাখুন এএফপিকে বলেন, ইংলাকের আইনজীবী প্যানেলকে অবহিত করেন এ অভিযোগ শুনানির ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হবেন। তবে এ কমিশন কতদিনে বিষয়টি নিষ্পত্তি করতে পারবে তা অস্পষ্ট।
ইংলাক দোষী প্যানেল এমন সিদ্ধান্ত নিলে ইম্পিচমেন্টের জন্য মামলাটি পার্লামেন্টের উচ্চ কক্ষে পাঠানো হবে। থাইল্যান্ডের উচ্চ কক্ষ আংশিক নির্বাচিত।
উল্লেখ্য, ইংলাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা প্রায় চার মাস ধরে ব্যাংককের বিভিন্ন স্থান দখল করে বিক্ষোভ করে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ