আফগানিস্তানে চারটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে এই হামলা চালানো হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
তবে, হামলার সঙ্গে কারা যুক্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলাটি চালানো হয় প্রাদেশিক পুলিশ হেডকোয়ার্টারে। লোগার প্রদেশের পুলিশের মুখপাত্র দীন মোহাম্মদ দারউয়িশ এ খবর জানান।
গত বছর দেশটি থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর পুলিশ ও সেনাবাহিনীর ওপর প্রায়ই এ রকম আত্মঘাতী হামলা চালানো হচ্ছে। হামলার জন্য মূলত তালেবানকে দায়ী করা হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের শেষদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা ও ন্যাটো। এর মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় দশকের আফগান আগ্রাসনের অবসান ঘটে।
এমএ





