তুরস্কে ২ হাজার ৭৪৫ বিচারককে বরখাস্ত করা হয়েছে। সন্দেহভাজন অভ্যুত্থান পরিকল্পনাকারী হেপতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ এনে এসব বিচারকে বরখাস্ত করা হয়েছে।

বিচারক ও সরকারি আইনজীবীদের ওপর নজরদারিকারী পরিষদ শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও এনটিভি নিউজ চ্যানেল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার উৎখাতে সামরিক অভ্যুত্থান ঘোষণা করে সেনাবাহিনীর একটি অংশ। অভ্যুত্থানকালীন দেশটিতে প্রায় ২০০ লোক নিহত হয়। শনিবার তুর্কি সরকার জানায়, প্রায় ৩ হাজার সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী ইলদিরিম সেনা অভ্যুত্থানকে ‘ব্যর্থ’ ঘোষণা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট এরদোয়ান জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো যা কিছু ঘটে যেতে পারে।

এফএফ