পাকিস্তানে ছয় বছরের শিশু জয়নাব আনসারি ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে লাহোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। খবর বিবিসি ও ডনের

শাহবাজ শরিফ বলেন, ২৪ বছর বয়সী ওই হত্যাকারী ও ধর্ষকের নাম ইমরান আলী। তিনি একজন 'সিরিয়াল কিলার'। গত দুই বছরে ৬ থেকে ৭ বছরের একাধিক মেয়েশিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি জানান, জয়নাবের খুনিদের ধরতে এক হাজার ১৫০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এসব কাজ শেষে খুনিকে গ্রেফতার করা সম্ভব হয়।

এ ঘটনায় ইমরানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে ও তিনি নিজের 'দোষ' স্বীকার করেছেন বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত তরুণ বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ৪ জানুয়ারি কাসুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিরুদ্দেশ হয় জয়নাব। কয়েক দিন পর একটি ময়লার গাদা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত ৪ জানুয়ারি কোরান শিক্ষার ক্লাসে যাওয়ার পথে নিখোঁজ হয় জয়নব আনসারি। ক'দিন পর তার মৃতদেহ পাওয়া যায় শহরের একটি আবর্জনা ফেলার জায়গায়। বলা হয়, তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে।

ওই দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে জয়নবকে শেষবার জীবিত অবস্থায় দেখা গেছে। তাতে দেখা যায় একজন অচেনা লোকের হাত ধরে সে হেঁটে যাচ্ছে। এই ঘটনায় দাঙ্গা-সহিংসতায় দেশটিতে দুজন নিহতও হয়।

লাহোরে মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়নবের বাবা আমিন আনসারিও। স্থানীয় একটি গণমাধ্যম 'হত্যাকারীকে' তাদের পরিবারের পরিচিত বলে উল্লেখ করলেও জয়নাবের বাবা তা নাকচ করে দেন।

জেড