রাশিয়াকে শক্তিধর আট দেশের সংস্থা 'জি-৮' থেকে বাদ দেয়া হয়েছে। ক্রিমিয়া নিয়ে রাশিয়ার অবস্থানের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জি-৮'র অন্য সাত সদস্য রাষ্ট্র। মঙ্গলবার এ খবরটি নিশ্চিত করেছেন জি-৮'র অন্যতম সদস্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস। খবর এনডিটিভির।
লরেন্ট ফ্যাবিয়াস জানান, ইউক্রেন ও ক্রিমিয়া নিয়ে রাশিয়া যা করছে তা অগ্রহণযোগ্য। এজন্যই রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী জুনে রাশিয়ার সোচিতে জি-৮'র সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু জি-৮'র অন্য সাত সদস্য রাষ্ট্র ইতোমধ্যে এ সম্মেলন আয়োজন বাতিল করেছে।
ফ্যাবিয়াস বলেন, "আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি রাশিয়াকে বহিষ্কার করতে। রাশিয়া ছাড়া আমরা সবাই এক।"
উল্লেখ্য, এর আগে ক্রিমিয়া নিয়ে রাশিয়ার উপর অবরোধ আরোপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
জি-৮ থেকে রাশিয়াকে বহিষ্কার