সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন।
এ ফোনালাপে উভয়েই সিরিয়া সংকট নিরসনের বিষয়ে কথা বলেছেন বলে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চারপক্ষীয় বৈঠকসহ সিরিয় সংকট নিরসনের সঙ্গে জড়িত সব বিষয়েই আলোচনা করেন দু’নেতা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওগ্লুর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে এতে চারপক্ষীয় বৈঠক হিসেবে উল্লেখ করা হয়। শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেছেন পুতিন-সালামান। ফিলিস্তিনের ক্রম অবনতিশীল পরিস্থিতিতে উভয়ই উদ্বেগ প্রকাশ করেন বলে বিবৃতি জানানো হয়েছে। সূত্র: রেডিও তেহরান।
ইআর





