[b]কায়রো:[/b] মিশরে সরকারবিরোধী বিক্ষোভের দায়ে মুসলিম ব্রাদারহুডের ২৩ জন কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এদিকে, আল জাজিরার একজন ক্যামেরাম্যানকে মুক্তি দেয়া হয়েছে।
রাজধানী কায়রোর কাছে নাসর সিটির একটি আদালত রোববার এ রায় দেয়। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন তরুণীও রয়েছেন।
গত ৩ জুলাই মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে এসব কর্মী-সমর্থক রাজপথে বিক্ষোভ করেছিলেন। আদালতের ভাষায় তারই 'অপরাধে' তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছে।
এর একদিন আগে ব্রাদারহুডের তিন নেতাসহ ৪৫ জন কর্মীকে দুই থেকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের আদালত। এ ধরনের মামলায় গত কয়েক মাসে সংগঠনটির আরো বহু নেতা-কর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে, সরকার-বিরোধী বিক্ষোভের অন্য এক মামলায় আল-জাজিরার ক্যামেরাম্যান মুহাম্মাদ বাদরসহ ব্রাদারহুডের ৬১ জন সমর্থককে মুক্তি দেয়া হয়েছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করার দু’সপ্তাহ পর তাদেরকে আটক করা হয়েছিল। তবে, আল-জাজিরা কর্তৃপক্ষ দাবি করেছে, বাদর টিভি চ্যানেলটির জন্য ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন; তিনি কোনো বিক্ষোভে অংশ নেননি। সূত্র: আইআরআইবি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
মিশরে ব্রাদারহুডের ২৩ কর্মীকে দণ্ড, আলজাজিরার সাংবাদিক মুক্ত
কায়রো: মিশরে সরকারবিরোধী বিক্ষোভের দায়ে মুসলিম ব্রাদারহুডের ২৩ জন কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এদিকে, আল জাজিরার একজন ক্যামেরাম্যানকে মুক্তি দেয়া হয়েছে।





