ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের পরমাণু ক্ষেত্রে ১২টি সাফল্যের কথা তুলে ধরেছেন। আগামীকাল ইরানে পরমাণু প্রযুক্তি দিবস পালনের আগে এ সব সাফল্য তুলে ধরা হলো। ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী হোসেইন-আলি আমিরি বলেন, ১০ বছর প্রতিরোধের পর ইরানের মানুষ পরমাণু প্রযুক্তি দিবস পালন করছে। তিনি আরো বলেন, বিশ্ব ইরানের পরমাণু প্রযুক্তি মেনে নিয়েছে এটাই ইরানের অন্যতম বড় সাফল্য।
এ ছাড়া, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট রুহানির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ইরানের ভুলে যাওয়া উচিত হবে না বলেও জানান তিনি।
এসটি





