তুর্কি সেনাদের হাতে ৩৫ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শনিবার সকালে হাক্কারি প্রদেশে একটি সেনা ঘাঁটিতে কুর্দি যোদ্ধারা অভিযান চালাতে যাওয়ার আগ মুহূর্তে বিমান ও স্থল হামলায় এসব যোদ্ধা নিহত হয়।
তিন ভাগে বিভক্ত হয়ে সেনা ঘাঁটিতে হামলা চালাতে গিয়েছিল কুর্দি যোদ্ধারা। তবে গোয়েন্দা বিমান থেকে তাদের গতিবিধি চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ২৩ যোদ্ধা নিহত হয়।
পরে সেনাবাহিনীর অভিযানে সেখানে আরো চার জন মারা যায়। আর গত শুক্রবার বন্দুকযুদ্ধে প্রদেশটিতে অপর আট জন নিহত হয়েছিল।
কর্মকর্তারা জানায়, কুর্দি যোদ্ধারা নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে হাক্কারি প্রদেশের কুক্কারি জেলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) যোদ্ধাদের হামলায় আট জন সেনা সদস্য নিহত ও ২৫ জন আহত হয়। সূত্র: আল জাজিরা
এফএফ





