যুদ্ধ সত্ত্বেও সিরিয়ার নতুন একটি বাণিজ্যিক এয়ারলাইন কয়েকটি আরব শহরে আগামী মাস থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।
নতুন এয়ারলাইন কিন্দা’র চেয়ারম্যান নাইম আল জারা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন, ‘মে মাসের মাঝামাঝি আমরা প্রথম ফ্লাইটটি চালু করতে পারবো বলে আশা করি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।’
দামেস্ক ভিত্তিক এয়ারলাইন্স কিন্দা তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটি ২০১৩ সালে লাইসেন্স পায়। ইতোমধ্যে এটি রাজধানী ও ভূমধ্যসাগরীয় বন্দর নগরী লাটাকিয়া থেকে কয়েকটি আরব শহরে যাওয়ার অনুমতি পেয়েছে। শহরগুলো হলো বাগদাদ, আম্মান ও কুয়েতসিটি। তবে এয়ারলাইন্সটি সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও লেবানন যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।
এদিকে কিন্দা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স থেকে চারটি এয়ারবাস ভাড়া নিয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য আরো একটি এয়ারবাস মজুদ রাখা হয়েছে।
জারা জানান, আভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করে তারা প্রথমে আরব শহর ও পরে পূর্ব এশিয়া এবং তারও পরে ইউরোপে বিমান চালু করবে।
এদিকে কোস্পানিটি পশ্চিমা অবরোধের শিকার হবে কিনা এ প্রশ্নের জবাবে জারা বলেন, বেসরকারি কোম্পানী হিসেবে কিন্দা অবরোধের শিকার হবে না। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
গৃহযুদ্ধ সত্ত্বেও বাণিজ্যিক ফ্লাইট চালু করছে সিরিয়া
যুদ্ধ সত্ত্বেও সিরিয়ার নতুন একটি বাণিজ্যিক এয়ারলাইন কয়েকটি আরব শহরে আগামী মাস থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। নতুন এয়ারলাইন কিন্দা’র চেয়ারম্যান নাইম আল জারা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন,
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















