ইরান পরমাণু কর্মসূচির বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে ডেডলাইন অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ। ফলে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ছয় শক্তির সঙ্গে ইরানের আলোচনা বাতিল হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি'র।

ইরানের পারমাণবিক কর্মসূচিকে সামরিকায়ন করা হচ্ছে কি না এ বিষয়ে তথ্য-উপাত্ত সরবরাহে রাজি হয়েছিল ইরান। কিন্তু ইরান ইতোমধ্যে এর সময়সীমা অতিক্রম করে ফেলেছে বলে জানিয়েছে আইএইএ।

যুক্তরাষ্ট্রসহ ছয় শক্তির ধারণা, ইরান গোপনে পারমাণবিক কর্মসূচিকে সমৃদ্ধ করছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে দেশটি। ইরান অবশ্য সবসময়ই এটা অস্বীকার করে আসছে। ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। সূত্র: বিবিসি

ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ