গাজায় যুদ্ধ শুরু হওয়ার ২৫ দিন পর সৌদি রাজা আব্দুল্লাহর হুশ ফিরেছে ! ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলা সম্পর্কে ‘বিশ্ব সমাজের নীরবতার’ নিন্দা করলেন তিনি।
রাজা আব্দুল্লাহ গাজায় ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।
‘বিশ্ব সমাজের নীরবতার’ ফলে শান্তি বিরোধী প্রজন্ম গড়ে উঠবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
রাজা আবদুল্লাহ এমন সময় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালেন যখন গাজায় ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলায় ১৬০০’রও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৯০০০ আহত হয়েছে।
এর আগে সৌদি রাজপুত্র ও সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি ফয়সাল গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের জন্য দখলদারদের দোষ না দিয়ে বরং হামাসকেই দায়ী করেছেন।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





