রকেট হামলার অভিযোগে দক্ষিণ লেবাননে কামানের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী ইসরাইল।

তেল আবিব অভিযোগ তুলেছে- গোলাবর্ষণের আগে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলীয় আক্কো শহরে রকেট হামলা চালানো হয়। এতে দুই শিশু সামান্য আহত হয়েছে।

বলা হচ্ছে- খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ লেবাননের আলমা এলাকা থেকে ওই রকেট ছোঁড়া হয়েছে। রকেটের আঘাতে আক্কো শহরের পূর্বাঞ্চলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা শুরুর পর থেকে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে।

গাজার ওপর আগ্রাসনের কারণে সারা বিশ্বের অনেকেই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দিকে গভীর দৃষ্টি রেখেছেন। অনেকেই ধারণা করেন, ইসরাইল লেবাননেও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

এছাড়া, হামাসের পক্ষ থেকে পরোক্ষভাবে সহযোগিতা চাওয়া হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা হামাসের চলমান প্রতিরোধ যুদ্ধকে সম্পূর্ণভাবে সমর্থন করে।

এ অবস্থায় ইসরাইলের ওপর রকেট হামলা এবং তার জবাবে কামানের গোলাবর্ষণের ঘটনা চলমান গাজা যুদ্ধে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। ২০০৬ সালে সর্বশেষ হিজবুল্লাহ ও ইসরাইল ৩৩ দিনব্যাপী যুদ্ধ করছে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর