রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে বহুদেশীয় সন্ত্রাসদমন মহড়া। যেখানে ভারত, চীন ও পাকিস্তান একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে।

ভারত, চিন ও পাকিস্তানের সামরিক মহড়ায় এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী হবে গোটা বিশ্ব।

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায়বহুদেশীয় সন্ত্রাসদমন মহড়ায় অংশ নেবে ভারত, চিন, পাকিস্তান-সহ মোট আটটি দেশ।

বেজিংয়ের নেতৃত্বাধীন সাংহাই জোট (এসসিও)-এর তত্ত্বাবধানেই ওই যৌথ সামরিক মহড়া হবে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র পাল্টা হিসেবে এই এসসিও গড়ে তুলেছে চিন।

রাশিয়ার উরাল পর্বতমালার কাছে ওই সামরিক মহড়া হবে।

প্রাথমিক ভাবে জানা গেছে, এসসিও-র সদস্য সবক’টি দেশ এই মহড়ায় অংশ নেবে। এসসিও গোষ্ঠীর দেশগুলির মধ্যে শান্তিস্থাপন এবং সন্ত্রাসদমনে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য।

এসএম