"আমেরিকাকে নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি থেকে সরে আসতে হবে।"
জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পক্ষ থেকে এ কথা বলা হয়।
ইরান বর্তমানে ন্যামের সভাপতির দায়িত্ব পালন করছে।জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম-হোসেন দেহকানি ন্যাম এর পক্ষ থেকে এ কথা বলেন।
কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
দেহকানি আরো বলেন- ন্যাম সব সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করে আসছে এবং কিউবার জনগণের ওপর এর ভয়াবহ প্রভাবের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছে।
কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন- একতরফা মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে কিউবাসহ বিভিন্ন দেশ ও জনগণের অধিকার ও স্বার্থ ক্ষুন্ন করা হয়েছে।
১৯৬২ সাল থেকে কিউবার বিরুদ্ধে আর্থ-বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে।
ইআর





