বন্ধুত্বের নতুন দিগন্ত শুরু করতে যাচ্ছে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল।এরই মধ্যে দুই দেশের বিমানবন্দরগুলোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হয়েছে ! এশিয়ান বার্তা সংস্থাসহ আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে এই সংবাদ পা্ওয়া যায়।
ইসরাইলের বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ-করা সৌদি বিমানগুলোর ছবিও প্রকাশ করেছে এশিয়ান বার্তা সংস্থা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ মাহইউব বলেছেন, আমরা এটা বলতে পেরে আনন্দিত যে সৌদি আরবের ৭৮৭ মডেলের একটি বোয়িং বিমান গত সাত জুলাই গ্রিনিচ-মান সময় ৭টার সময় বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ করেছে।
ইসরাইলের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার সৌদি পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদির এই পদক্ষেপ আরব বিশ্বে ইসরাইলের ক্রমবর্ধমান কোণঠাসা বা একঘরে অবস্থা ভেঙ্গে দেয়ার ক্ষেত্রে অত্যন্ত জোরালো সহায়ক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
দখলদার ইসরাইলের সাথে সম্পর্কের নতুন মোড়ক উন্মোচন সৌদি আরবকে ফিলিস্তিনিদের বিরূদ্ধে দাড় করাবে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক মহলে কথা উঠছে বলে জানায় এশিয়ান নিউজ এজেন্সি।
তারা আরও বলে হয়তোবা খুব শিগগিরই বর্ণবাদী ও দখলদার ইসরাইল হয়ে পড়বে আরব পুঁজিপতিদের অর্থ বিনিয়োগের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র।
জেড





