ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে আগুন লেগে ১৫ জন নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে প্রদেশটির নগরামে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (জিএআইএল) পাইপলাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আগুন লাগার পরপরই দমকল বাহিনীর আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। কর্তৃপক্ষ  স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়াও নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি।

২৭জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই