ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশন তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

চার্টার্ড ফ্লাইটটি আগামী ১০ জুন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

কলম্বো থেকে মেলবোর্নেরে উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাণিজ্যিক ফ্লাইটের সময়সূচী হওয়ায় ১৩ জুনের পরিবর্তে বিশেষ এ ফ্লাইটটি ১০ জুন বাংলাদেশ থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান হাই কমিশন।

এরই মধ্যে যাত্রীদের তারা ফ্লাইটের সংশোধিত সময়সূচীসহ বিস্তারিত জানিয়ে ইমেইল করেছে।

এর আগে বিশেষ এ ফ্লাইটটি গত ২৮ মে ছেড়ে যাওয়ার কথা ছিল। তথ্য সূত্র- ইউএনবি

এমবি