বর্তমানে পৃথিবীর বৃহত্তম জাহাজ পিটার স্কেল্ট। এটি তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অকপো ডং বন্দরে। এই জাহাজটি গত সাপ্তাহে দক্ষিণ কোরিয়া থেকে ডেনমার্কের রটারড্যাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে মোট সময় লাগবে ৫০ দিন। সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন হয়ে পৌঁছাবে ইউরোপে।
বাহির থেকে এই সমুদ্র দৈত্যকে দেখলে সুপার ট্যাঙ্কার অথবা কন্টেইনার ক্যারিয়ার মনে না হলেও এর চাইতে আরো অত্যাধুনিক কিছু বলে মনে হয়। এটি অনেকগুলো ভেসেলের সমন্বয়ে গঠিত।
জাহাজটি তৈরি করা হয়েছে মূলত মালামাল পরিবহণের জন্য, বিশেষ করে জ্বালানি তেল। বিশ্বে অনেক সুন্দর জাহাজ তৈরি হয়েছে কিন্তু এর মতো বিশাল জাহাজ কেউ কোনো দিন দেখে নি।
এটির দৈর্ঘ ৩৮২ মিটার বা ১২৬০ ফুট, প্রস্থ ১২৪ মিটার বা ৪০৬ ফুট। জাহাজে ৫৭১ জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এটি তৈরিতে ব্যয় হয়েছে মোট ৩.১ বিলিয়ন ডলার বা ২,৩৯৬ কোটি ৬১ লাখ টাকা। জাহাজ তৈরিতে লোক লেগেছে মোট এক কোটি ষাট লাখ। জাহাজের অভ্যন্তরেই রয়েছে ৯৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা।
প্রথমে একটি ভাসমান ডকের উপর জাহাজের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে তৈরি করা হয় এবং পরে তা একত্রে জুড়ে দিয়ে তৈরি করা হয় জাহাজটি।
জাহাজের মালিক ক্রিস্টিয়ান হল বলেন, একটা স্লটের মাধ্যমে দুটি বড় ট্যাঙ্কারকে একত্র করে একটি প্লাটফর্ম তৈরি করার পদ্ধতি কাজে লাগিয়ে এই জাহাজটি তৈরি করা হয়েছে।
জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গভীর সমুদ্রের মধ্যে তেল শোধনাগার ইনস্টল করা বা সরানো, তেল পাইপলাইন রাখা, এমনকি সেতু গঠন করতে সাহায্য করার জন্য ব্যবহার করা যায়।
জাহাজের অভ্যন্তরের কাঠামো আগেই তৈরি করা হয় এবং পরবর্তীতে জাহাজের মূল কাঠামোতে স্থাপন করা হয়।
তাই একটু চিন্তা করে দেখুন কিভাবে এই দৈত্য আকৃতির জাহাজটি তৈরি করা হয়েছে।
এই জাহাজটি তৈরিতে ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লাখ লোক কাজ করেছে। যদি একজন ব্যক্তি সপ্তাহে ৪০ ঘন্টা করে কাজ করতো তাহলে জাহাজ সম্পূর্ণ তৈরি করতে মোট ৭,৭০০ বছর লাগতো।
জাহাজে মাল খালাসের জন্য অনেক বড় দুইটি হলস বা টানা রয়েছে। জাহাজটিতে মোট ৫৭১ জনের থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও তেল খালাসের কাজে যেসব ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান থাকবে তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে।
এই জাহাজের মোট ৩ লাখ ৬৫ হাজার টন ওজন বিন্যস্ত করা হয়েছে। এর আগে ৪৮ হাজার টন এর ওয়েল প্লাটফর্ম যুক্ত করা হয়। এই দুইয়ের সমন্বয়ে পিটার স্কেল্ট এর মোট ওজন।
পিটার স্কেল্ট সবচেয়ে দীর্ঘতম জাহাজ নয়। এরচেয়েও লম্বা জাহাজ রয়েছে। মার্স্ক ট্রিপল ই ক্লাস সবচেয়ে দীর্ঘতম জাহাজ যার তুলনা নিচে দেয়া হল।
এটা এতো বড় জাহাজ যে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। গভীর সমুদ্রই বলতে পারবে এটা কত বড়।
এই জাহাজটি আসলেই দেথতে যেমন সুবিশাল তেমনি কাজেও। জাহাজের ভিতরেই রয়েছে বিশাল বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। ৯৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্লান্ট রয়েছে এর অভ্যন্তরে যা প্রতিদিন অনায়াসে পাঁচ হাজার পরিবারকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে সক্ষম।
এটি গত সাপ্তাহে কোরিয়ার অকপো ডং বন্দর থেকে রটারড্যাম এর উদ্দেশ্যে রওনা দিয়েছে জাহাজটি।এর যাত্রা পথ মোট ৫০ দিন।সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন বন্দর হয়ে ডেনমার্ক যাবে।
ইআর, এমএ





