সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে একটি হাসপাতালের ওপর বিমান হামলা করেছে দেশটির সরকার। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রান্টায়ার্স (এমএসএফ) শুক্রবার বলেছে, গত সপ্তাহে এই হামলা করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। খবর রয়টার্সের।
নিহতদের মধ্যে হাসপাতালের তিন কর্মী রয়েছেন বলে জানিয়েছে এমএসএফ। ওই হামলায় অন্তত আরও ৩১ জন আহত হয়েছেন।
২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। চার বছরের এই যুদ্ধে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
কেএইচ





