মিশরের সিনাই মরুভূমিতে জঙ্গিদের অবস্থানে বোমা বর্ষণ করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার শনিবার রাতে সিনাই মরুভূমির আল-আরিশ শহরের দক্ষিণে তাকফিরি জঙ্গিদের অবস্থানে বোমা বর্ষণ করে।
কাতারের আশ-শার্ক টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত এ বোমা হামলা চলে। হামলায় পাঁচ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে।
সিনাই মরুভূমিতে গত শুক্রবার তাকফিরি জঙ্গিদের হামলায় ২৯ জন সৈন্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হলো।
মিশরের সরকারি টেলিভিশন জানিয়েছে, সিনাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহাল্লাবকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। এর আগে প্রেসিডেন্ট সিসি সিনাই মরুভূমির কয়েকটি এলাকায় তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। সূত্র: আইআরআইবি।
কেএইচ





