পরবর্তী সপ্তাহে একটি ধর্মীয় অনু্ষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতির সময় মেক্সিকোতে আঁতশবাজি গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫টি শিশুসহ আহত হয়েছে আরও ২২ জন।

সোমবার রাতে দেশটির মধ্য পুয়েবলা রাজ্যের স্যান ইসিদ্রো গ্রামে বিস্ফোরণটি ঘটে। মঙ্গলবার রাজ্য সরকারের একজন কর্মকর্তা সিনকো রেডিওকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫মে ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আঁতশবাজিগুলো একটি ভবনে রাখা হয়েছিল। ভবনের বাইরে আঁতশবাজি ফোটানোর সময় বাজির আগুন ভবনে প্রবেশ করলে বিস্ফোরণটি ঘটে।

আঁতশবাজি স্থানে একাধিক পরিবারের বসবাস ছিল বলেও স্থানীয় মাধ্যমে জানা যায়।


জেড