ক্ষমতায় বসে ভয়ানক অর্থ সংকটে পড়ে এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সেই অর্থ সংকট লাঘব করতে হন্য হয়ে মাঠে নামেন তিনি। জাত আর মানের কথা না ভেবে অর্থ সংগ্রহে দিক বেদিক ঘুরতে থাকেন।

সর্বশেষ ঝোপ বুঝে কোপ মারলেন সৌদি আরবের ওপর। তুরস্কের ইস্তানবুলে সৌদি সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে সৌদি আরব যখন ক্রান্তিকাল সময় পার করছেন। ঠিক সেই সময় সৌদিকে সান্তনা দিতে সেই দেশে সফর করেন ইমরান। আর এতেই মন গলে যায় সৌদি আরবের।

কারণ সারা বিশ্বের নিন্দার ঝড়ের ভিতর সৌদি আরব খুঁজে পেল সুন্দর একটি হাসি। যার নাম ইমরান হাসি। আর তাতেই টলে গিয়ে পাকিস্তানকে রিজার্ভ সংকট কাটাতে অবিরত টাকা দিয়ে যাচ্ছে সৌদি আরব।

সর্বশেষ গত শুক্রবার সৌদি আরবের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে পাকিস্তান। রিজার্ভ ডলারের সঙ্কটে জর্জরিত পাকিস্তান এই নিয়ে দ্বিতীয়বার দেশটির কাছ থেকে অর্থ সহায়তা পেল।

এই সহায়তার ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯৪০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের মুখপাত্র আবিদ কামার।

তিনি বলেন, সৌদি আরব আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানকে আরও আর্থিক সহায়তা প্রদান করবে, বলা হয় দেশটির ডন পত্রিকার খবরে।

গত অক্টোবর মাসে সৌদি আরব পাকিস্তানে বিদেশি মুদ্রার সঙ্কট কাটাতে এক বছরের জন্য ৩০০ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়।

২৩ অক্টোবর প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে সফর করার সময় জানান, তেলসমৃদ্ধ দেশটি পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে সহায়তা করতে ৬০০ কোটি মার্কিন ডলার দেবে।

এই সহায়তা প্যাকেজের আওতায় পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দেয়া হবে। একইসঙ্গে সৌদি থেকে আমদানি করা ৩০০ কোটি ডলার সমপরিমাণের তেলের মূল্য তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে না পাকিস্তানকে। প্রথমবার পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলার পায় গত ৯ নভেম্বর।

জেড