আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ এ আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা মিউনিসিপ্যাল নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দৃশ্যত বাংলাদেশে গত তিন মাসের রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি ঘটেছে।
নির্বাচনী প্রচার চলাকালে কথা বলার ও সমবেত হওয়ার’ সুযোগ এবং ভোটের দিন অবাধ ও সুষ্ঠু’ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
তিনি বলেন, সব পক্ষের কাছে গণতান্ত্রিক রীতি-নীতি মেনে চলারও প্রত্যাশা করছি আমরা। প্রকৃত অর্থে সহিংতা ও ত্রাস সৃষ্টির কোনো সুযোগ নেই।
এআর





