জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জাপান। তবে এবার ভূমিকম্প নয়। দুটি বিস্ফোরণে বিধ্বস্ত জাপানের শহর আটসুনোমিয়া।
জানা গেছে, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে শহরের পার্ক এরিয়াতে একাধিক বিস্ফোরণ ঘটে। আহতের সংখ্যা এখনো পর্যন্ত ৩।
জাপানের একাংশ যখন ভূমিকাম্প নিয়ে নাজেহাল, তখন অন্যস্থানেই এরকম বিস্ফোরণ আতঙ্কের সৃষ্টি করেছে জমনমানসে।
বিস্তারিত তথ্য এখনো কিছু পাওয়া না গেলেও, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। টিভি ফুটেজে দুটি গাড়ি জ্বলতে দেখা যায়।
এমবি





