ফের উত্তেজনা বাড়ছে গাজায় ইসরাইল-ফিলিস্তিন সীমান্তে। সর্বশেষ ফিলিস্তিনিদের হামলায় এক ইসরাইলি সৈন্য নিহত হওয়ার দাবি করে তার প্রতিশোধে গতকাল শুক্রবার ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরাইলি সৈন্যরা।
নিহতদের মধ্যে তিনজন গাজাভিত্তিক সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। এতে আহত হয়েছে আরও ১২০ জন।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের দিকে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তারা সীমান্তে ফিলিস্তিনিদের লক্ষ্য করে সরাসরি গুলি করছে। এতে শুক্রবার মোট ৪ জন ফিলিস্তিনি নিহত হয়।
এদিকে এই হামলার পর আজ শনিবার হামাস এবং ইসরাইলি সৈন্যরা যুদ্ধ বিরতিতে সম্মতি দিয়েছে।
এ বিষয়ে হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মিশর ও জাতিসংঘের উদ্যোগে ইসরায়েল ও ফিলিস্তিনের একাংশের শান্তির যুগে প্রবেশে তারা রাজি।’ অস্ত্রবিরতির ব্যাপারে অবশ্য ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে হামাসের ওপর হামলা চালায় ইসরায়েল, যা ছিল ২০১৪ সালের পর বৃহৎ হামলা। এর আগে দেশটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়।

ফিলিস্তিনিরা সীমান্তে ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। এই সময়ের মধ্যে ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজার মানুষ আহত হয়।
বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনেছে। ইসরায়েল বলছে, আত্মরক্ষার জন্যই তারা হামলা চালাচ্ছে।
জেড





