তেলেঙ্গানা ইস্যুতে সংসদে গন্ডগোল ছড়ানোয় অন্ধ্রপ্রদেশের ৬ সংসদ সদস্যকে শাস্তি দিয়েছে ভারতীয় কংগ্রেস।
ওই ছয় জনকে তেলেঙ্গানা নিয়ে সংসদে আলোচনা ও ভোটা ভুটি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দলটি। ধারণা করা হচ্ছে বিজেপিকে বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে কংগ্রেস।
এদিকে তেলেঙ্গনা বিল সংসদে এলে অধিবেশন বানচাল করার হুমকি দিয়েছে বিরোধীরা।
শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে সংসদে তেলেঙ্গানা বিল আনছে না। অন্যদিকে তেলেঙ্গানা নিয়ে মঙ্গলবার শোরগোল পড়ে যায় অধিবেশনে। তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
পৃথক রাজ্য গঠনের মধ্যে একাধিক আর্থিক ইস্যু থাকায় সংসদীয় বিধি অনুযায়ী তেলেঙ্গানা বিলটি প্রথম লোকসভায় আসার কথা। সরকার পক্ষ মনে করছে বুধবার প্রধানমন্ত্রীর তরফে দেওয়া নৈশ ভোজের আসরে তারা বিরোধীদের ঐকমত্য পেতে সমর্থ হবে। সূত্র : জি নিউজ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
আন্তর্জাতিক
৬ সংসদ সদস্যকে শাস্তি দিল কংগ্রেস
তেলেঙ্গানা ইস্যুতে সংসদে গন্ডগোল ছড়ানোয় অন্ধ্রপ্রদেশের ৬ সংসদ সদস্যকে শাস্তি দিয়েছে ভারতীয় কংগ্রেস। ওই ছয় জনকে তেলেঙ্গানা নিয়ে সংসদে আলোচনা ও ভোটা ভুটি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দলটি। ধারণা করা হচ্ছে বিজেপিকে বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে কংগ্রেস।





