ইরানের সঙ্গে ৬ বৃহৎ শক্তির পরমাণু সমঝোতা হওয়ায় কেবল ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষই যে ক্ষুব্ধ হয়েছে তাই নয় ইসরাইলিদের প্রায় অর্ধেকই ইরানে হামলা করা উচিত বলে মনে করছে।
ইসরাইলি দৈনিক 'মাআরিভ'-পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ইসরাইলের প্রায় অর্ধেক সংখ্যক ইহুদিবাদী ইরানকে কথিত পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য ইসলামী এই দেশটির পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালানোকে সমর্থন করে।
শুক্রবার প্রকাশিত এই সমীক্ষায় দেখা গেছে, মতামত যাচাইয়ে অংশগ্রহণকারী দখলদার ইহুদিবাদীদের ৪৭ শতাংশ ইরানের ওপর হামলার পক্ষে মত দিয়েছে। আর ৩৭ শতাংশ ভোট দিয়েছে হামলার বিপক্ষে। আর ১৮ শতাংশ এ বিষয়ে কোনো উত্তর দেয়নি।
ইসরাইলি উত্তরদাতাদের ৭১ শতাংশই মনে করে সাম্প্রতিক পরমাণু সমঝোতাটি ইরানকে পরমাণু বোমার অধিকারী হতে সহায়তা করবে।
ছয় বড় শক্তি ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে সমঝোতায় উপনীত হওয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে ঐতিহাসিক ভুল বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ইসরাইল এই সমঝোতা মানতে বাধ্য নয় এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জনে বিরত থাকার জন্য প্রয়োজনে তেলআবিব ইসলামী এই দেশটির ওপর হামলার পদক্ষেপ নেবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
ইহুদিবাদী ইসরাইল শত শত পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। সূত্র: রেডিও তেহরান
এসএইচ





