মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ভোট গণনা ও ফল ঘোষণা চলছে। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮ টি, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

এদিকে, চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধের দাবিতে মামলা করেছেন ট্রাম্প।

রাজ্যগুলো হলো- জর্জিয়া, মিশিগান, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন।

তবে ততক্ষণে মিশিগান ও উইসকনসিন রাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে জো বাইডেনকে।

অন্যদিকে, জর্জিয়াতে মুখোমুখি টক্কর দিচ্ছেন দুই প্রার্থী। এখানে এখন পর্যন্ত পাওয়া তথ্যে বাইডেনের পক্ষে ভোট পড়েছে শতকরা ৪৯ ভাগ।

জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।

“যখন গণনা শেষ হবে তখন আমরা বিশ্বাস করি আমরাই জয়ী হব”, বলেন বাইডেন।

প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

এমবি