জম্মু-কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হন।
ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীর সীমান্তের কুপওয়ারা জেলায় জুনারেওশি এলাকায় শুরু হয় এ বন্দুকযুদ্ধ।
এতে একজন পুলিশ ও দুজন বিদ্রোহী নিহত হন। এবং গুরুতর আহত হন একজন পুলিশ।
গোপনসূত্রে সশস্ত্র বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই এলাকায় তল্লাসি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী৷
পুলিশকে ঢুকতে দেখেই গুলি চালাতে শুরু করে বিদ্রোহীরা।পুলিশও পাল্টা গুলি চালায়। এলাকাটি আরো দুজন বিদ্রোহী লুকিয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ওই এলাকায় এখনও চলছে তল্লাসি অভিযান৷
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]