বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তার কূটনৈতিক দায়িত্ব গ্রহণের জন্য ঢাকা আসছেন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। তিনি পূর্ববর্তী হাইকমিশনার পঙ্কজ সরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পঙ্কজ সরণ বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালন শেষে গত ১৯ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেছেন।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, হর্ষ বর্ধন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি গত ৬ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতার সময় এই কথা বলেন।

পশ্চিম বঙ্গের দার্জিলিং এলাকার নাগরিক হর্ষ বর্ধন নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও গত ৩০ বছরের কূটনৈতিক পেশায় প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সেলর এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে ও দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সূত্র: বাসস।

এআই