সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে পাকিস্তানের চূড়ান্ত দ্বিচারিতা নিয়ে এ বার মুখ খুলল আমেরিকা। বার্ষিক রিপোর্টে ইসলামাবাদের বিরুদ্ধে বেনজির বিষোদ্গার করে ওয়াশিংটনের মন্তব্য, যে সব জঙ্গি সংগঠন পাকিস্তানে ঘাঁটি গেড়ে অন্যান্য দেশে সন্ত্রাস চালাচ্ছে, তাদের অবাধে কাজ করতে দিচ্ছে পাক প্রশাসন।
ভারতবিরোধী শক্তিগুলিকে পাকিস্তান যে সাহায্য করছে, তাও কোনও রাখঢাক না রেখেই বলেছে আমেরিকা।সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়বে বলে আমেরিকাকে তারা প্রতিশ্রুতি দিচ্ছে বহু দিন ধরেই।
কিন্তু সেই প্রতিশ্রুতি যে শুধু মৌখিক, তা আমেরিকা ভালই বুঝতে পারছে বেশ কয়েক বছর ধরেই। ঠিক সেই কারণেই পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে কোনও সাহায্য আমেরিকা করেনি।
বৈদেশিক সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নির্দিষ্ট তহবিল থেকে পাকিস্তানকে যে বিপুল অর্থসাহায্য দেওয়ার কথা ছিল, তা সম্প্রতি আটকে দিয়েছে মার্কিন কংগ্রেস। ফলে এফ-১৬ কিনতে পারেনি পাকিস্তান। এ বার আরও জোরালো ধাক্কা।
পাকিস্তানকে প্রায় সরাসরিই দ্বিচারিতা দায়ে অভিযুক্ত করে দিল বারাক ওবামার প্রশাসন।
জেড





