ভারতের আলোচিত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের মুখে কালি নিক্ষেপ করেছে এক বিক্ষুব্ধ লোক। মঙ্গলবার সুব্রতকে সুপ্রিম কোর্টে হাজির করা হলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে সুব্রতকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়। এ সময় মনোজ শর্মা নামের এক আইনজীবী পুলিশের নিরাপত্তা বলয়ের খুব কাছে চলে যায়। এক পর্যায়ে সুব্রতের মুখ লক্ষ্য করে সিরিঞ্জ দিয়ে কালি নিক্ষেপ করে মনোজ। এ সময় তিনি সুব্রতকে 'গরীবের টাকা লুটকারী' বলে চিৎকার দিয়ে উঠেন।
মনোজ শর্মাকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মনোজ শর্মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি ২০১১ সালে সুরেশ কালমাদি নামের আরেক ব্যক্তিকে স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন।
এর আগে সুব্রত রায়কে লখনৌ থেকে রাজধানী নয়াদিল্লিতে নিয়ে আসা হয়। লখনৌ থেকে তিনি বিলাসবহুল মার্সিডিজ গাড়িতে চড়ে আসেন। এ নিয়েও ভারতীয় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
কালি দিয়ে 'কলঙ্কিত' সুব্রত
ভারতের আলোচিত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের মুখে কালি নিক্ষেপ করেছে এক বিক্ষুব্ধ লোক। মঙ্গলবার সুব্রতকে সুপ্রিম কোর্টে হাজির করা হলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। জানা গেছে, নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে সুব্রতকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়।





