সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীআইএসআইএলের জন্য ইহুদিবাদী ইসরাইল নিজের অস্ত্রভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি।

তিনি বলেছেন, আইএসআইএলের সন্ত্রাসীরা অধিকৃত গোলান মালভূমির মাধ্যমে ইসরাইল থেকে অবাধে সিরিয়ায় অস্ত্র আমদানি করছে।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গোলান মালভূমি দিয়ে বহু সন্ত্রাসী সিরিয়ায় অনুপ্রবেশ করছে।

জাফরি বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের অঘোষিত মিত্রতা চুক্তি আছে। তাকফিরি সন্ত্রাসীদের জর্ডান দিয়ে গোলানে ঢুকতে দেয় ইসরাইল এবং এ এলাকায় তাকফিরিদের প্রশিক্ষণ শিবির রয়েছে।

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নিন্দা জানিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাস হওয়ার পরই এ বক্তব্য দিলেন বাশার জাফরি।

জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত আরও বলেন, জর্ডানে আইএসআইএলে গোপন প্রশিক্ষণ শিবির থাকার কথা সবাই জানেন। অবশ্য আম্মান তার এ বক্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে মধ্যপ্রাচ্যের কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল, আইএসআইএল প্রধান ও কথিত খলিফা আবু বকর আল-বাগদাদিকে টানা এক বছর ধরে প্রশিক্ষণ দিয়েছে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ। মুসলমানরা যাতে ইসরাইলের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ না পায় সেজন্য বাগদাদিকে মুসলমানদের বিরুদ্ধেই লেলিয়ে দিয়েছে ইহুদিবাদীরা। (সূত্র: আইআরআইবি)

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি