[b]নতুন ঘর?[/b]
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালের এপ্রিলে৷ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের জীবনে ভয়াবহভাবে নেমে এসেছিল যুদ্ধের বিভীষিকা৷ দু’পক্ষের গোলাগুলিতে বেঘোরে প্রাণ হারানো, বেঁচে থাকলে জীবনে আতঙ্কের সঙ্গে উপরি পাওনা খাদ্য, বস্ত্র আর চিকিৎসার অভাব৷ এ অবস্থা থেকে মুক্তি পেতেই ইরাকের কুর্দিস্তানে আশ্রয় নিতে শুরু করে সিরীয় কুর্দিরা৷
[b]প্রতিদিন নতুন অতিথি[/b]
সিরিয়া ছেড়ে প্রতিবেশী দেশ ইরাকের ডোমিজ শরণার্থী শিবিরে প্রতিদিনই আশ্রয় নিচ্ছে শত শত সিরীয়৷ বেশিরভাগই আসছে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে৷ শরণার্থী শিবিরেও জীবন কাটছে অবর্ণনীয় কষ্টে৷ প্রচণ্ড শীতের সময়েও বিদ্যুৎ বলতে গেলে ছিলই না, ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করাও ছিল বাতুলতা৷ তিনবেলা পেট পুরে খেতে পারা এখানেও যেন সৌভাগ্যের বিষয়৷
[b]শরণার্থী শিবিরই যখন শহর[/b]
ডোমিজ শরণার্থী শিবিরকে হঠাৎ দেখলে পুরোদস্তুর শহর বলে ভুল হতে পারে৷ পিচ ঢালা পথের দু’ধারে সারি সারি দোকান৷ পারফিউম, রুটি, কাবাব থেকে টেলিভিশন পর্যন্ত বলতে গেলে সবই পাওয়া যায় এ সব দোকানে৷
[b]বাস্তবতার চোখ রাঙানি[/b]
জন্মভূমি ছেড়ে এসে জীবন নিরাপদ এবং স্বচ্ছল না হলেও সিরীয়রা কিছুটা স্বস্তিতেই আছে৷ খাবারদাবার যথেষ্ট এখনো পাওয়া যাচ্ছে না, তবে যেটুকু পাচ্ছে তার জন্যই তাঁরা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-র প্রতি কৃতজ্ঞ৷ শিবিরের কাছের দোকানগুলোতে সবই পাওয়া যায়৷ তাতে কী! কেনার কথা ভাবলেই বাস্তবতা চোখ রাঙায়৷ নিজের ঘর, টাকা-কড়ি সবই তো ছেড়ে আসতে হয়েছে৷ একটু ভালো থাকার জন্য যা দরকার কিনে নেয়ার সাধ্য কি আর আছে!
[b]দুর্দিনেও স্বজনের পাশে[/b]
নিজেরাই আশ্রিত৷ তারপরও দেশে ফেলে আসা স্বজনদের জন্য মন কাঁদে৷ শরণার্থী শিবির থেকেই তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করেন৷ কখনো কখনো ইরাকের শিবির থেকেই খাবার পাঠান স্বজনদের জন্য৷ যুদ্ধ এখনো থামছেনা বলে শরণার্থীদের ক্ষোভের শেষ নেই৷ তবে ইরাকি কুর্দিদের আতিথেয়তায় তাঁরা মুগ্ধ, তাঁদের প্রতি কৃতজ্ঞও তাঁরা৷ সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
কেমন আছেন সিরিয়ার জনগণ?
ডোমিজ শরণার্থী শিবিরকে হঠাৎ দেখলে পুরোদস্তুর শহর বলে ভুল হতে পারে৷ পিচ ঢালা পথের দু’ধারে সারি সারি দোকান৷ পারফিউম, রুটি, কাবাব
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















