দক্ষিণ সুদানের যুদ্ধ-বিধ্বস্ত জংলেই প্রদেশে বন্দুকধারীরা গুলি করে এক রেডিও সাংবাদিককে হত্যা করেছে। নিহত সাংবাদিকের সহকর্মীরা শুক্রবার এ খবর জানান।
ইন্ডিপেন্ডেন্ট রেডিও তামাজুজের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রতিবেদক পাউ জেমস রায়েথ ও তার বন্ধু ইন্টারনেট ব্যবহারের জন্য হেঁটে একটি অফিসে যাওয়ার সময় বন্দকধারীরা তাদের গুলি করে হত্যা করে।
তবে রেডিও স্টেশনটি সরকারি কমিশনার তুত চোল রিয়ালের বরাত দিয়ে জানায়, এই হত্যা ‘পরিকল্পিত নয়'। দু'টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গুলি বিনিময়কালে তারা ‘ক্রসফায়ারে' নিহত হন।
রেডিও তামাজুজের বিবৃতিতে বলা হয়, ‘আমরা পাউ জেমস রায়েথের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই। রায়েথ শান্তি এবং জনগণকে শিক্ষিত করে তুলতে এবং তাদের তথ্য জানাতে কাজ করছিলেন।'
বিবৃতিতে বলা হয়, 'রায়েথ ছিলেন মেধাবী, পরিশ্রমী ও খুবই প্রতিশ্রুতিশীল তরুণ।'
জুবাস্থ মার্কিন দূতাবাস রায়েথের বন্ধু-বান্ধব, পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
জেডআই





