[b]জেরুজালেম:[/b] গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর ইসরাইলী সেনাবাহিনী গত রাতে গাজায় দু’দফা বিমান হামলা চালিয়েছে।
এর আগে বুধবার গাজায় ইসরাইলী বাহিনীর হামলায় এক ফিলিস্তিনী নারী ও চার শিশু আহত হয়।
আজ রোববার ইসরাইলী সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরাইলের ভাষায়, যে দুটি ঘাটিতে হামলা চালানো হয়েছে সেই ঘাটি দুটি 'সস্ত্রাসীদের' ঘাটি।
বিবৃতিতে আরো বলা হয়, গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে এ হামলা চালানো হয়েছে।