ভারতের পশ্চিমবঙ্গে ট্রাক ও বরযাত্রী বহনকারী একটিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মাদারিহাটএলাকায় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) আকাশ মেঘারিয়া জানিয়েছেন, বরযাত্রীবহনকারী একটি বাস বীরপাড়া থেকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটিট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বর-কনেসহ ১২ জন নিহত হয়।

ওইদুর্ঘটনায় ছয়জনকে আহোবস্থায় শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনের অবস্থাওগুরুতর।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

জেআই