একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন দেশে। মাত্র গতকালই (মঙ্গলবার) ফ্রান্সে জার্মান একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রসহ নিহত হন ১৪৮ জন। এর একদিন পরই রাশিয়ায় ৭৮ জন যাত্রী বহনকারী একটি বিমান অল্পের জন্য বেঁচে গেল। খবর রয়টার্সের।

বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের প্রধান বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ সিরিজের এই বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লে দ্রুত অবতরণ করতে সক্ষম হওয়ায় বেঁচে যায়।

রাশিয়ার ইউটেয়ার এয়ারলাইন্সের বিমানটির যাত্রীদের অবশ্য কোন ক্ষতি হয়নি। উল্লেখ্য, ইউটেয়ার হচ্ছে রাশিয়ার তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা।

এমএ